ঢাকা ০৫:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আগামীকাল উরুগুয়ের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা, কখন শুরু হবে লড়াই? ১০ লাখ টাকা ঋণসুবিধা পাবেন কৃষক থেকে রিকশাচালক, লাগবে না জামানত আগামী ৪৮ ঘণ্টা দেশের আবহাওয়া নিয়ে নতুন বার্তা দিল অধিদপ্তর নওগাঁয় অপ্রাপ্তবয়স্কদের হাতে মোটরসাইকেল, অভিভাবকদের বিরুদ্ধে মামলা ও জরিমানা সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা বলল ভারত রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধন ইবিতে নেত্রকোনা শিক্ষার্থীদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত, জানাল দিল্লি হাসিনাকে কাঁটাতার দিয়ে পুশ-ইন করুক দিল্লি: শফিকুল আলম ডলারের বিপরীতে এক সপ্তাহের সর্বনিম্নে ভারতীয় রুপি

১৯ মাসের সর্বোচ্চে ডলার, চাপে ইউরো ও পাউন্ড

  • কৃষককন্ঠ ডেস্ক
  • আপডেট সময় ০৩:৫০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রে সুদের হার আরও বাড়তে পারে—এমন প্রত্যাশায় বিশ্বের প্রধান মুদ্রাগুলোর বিপরীতে ১৯ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে মার্কিন ডলার। দেশটির প্রত্যাশার চেয়ে বেশি মূল্যস্ফীতি এবং কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের কর্মকর্তাদের কঠোর অবস্থানের কারণে ডলারের চাহিদা বেড়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) এশীয় বাজারে লেনদেনের শুরুতে ডলার সূচক ১০২ দশমিক ৮৮-এ ওঠে। ২০২৫ সালের এপ্রিলের পর এটিই ছিল সূচকটির সর্বোচ্চ অবস্থান। পরে সূচকটি কিছুটা কমে ১০২ দশমিক ৮০-এ স্থির হয়। ডলার সূচক বিশ্বের ছয়টি প্রধান মুদ্রার বিপরীতে মার্কিন ডলারের অবস্থান পরিমাপ করে।

বাজার বিশ্লেষকদের ধারণা, আগামী ডিসেম্বরে ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে। পাশাপাশি ২০২৭ সালের শুরুতেও আরেক দফা সুদের হার বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে। গোল্ডম্যান স্যাকসসহ কয়েকটি ব্রোকারেজ প্রতিষ্ঠান আগামী বছরের শুরুতে সুদের হার বাড়ানোর পূর্বাভাস দিয়েছে।

ফেডারেল রিজার্ভের কর্মকর্তারাও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছেন। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ক্রিস্টোফার ওয়ালার জানিয়েছেন, মূল ভোক্তা মূল্যসূচক বা কোর সিপিআইয়ের তথ্য নির্দিষ্ট মাত্রার নিচে থাকলে ডিসেম্বরে সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়ানোর পক্ষে থাকবেন। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে না এলে আরও বড় মাত্রায় সুদের হার বাড়ানোর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না।

ডলারের শক্তিশালী অবস্থানের বিপরীতে ইউরো ও ব্রিটিশ পাউন্ডের দর কমেছে। ইউরোর দাম ০ দশমিক ০৮ শতাংশ কমে ১ দশমিক ১০৮৫ ডলারে নেমেছে। এশীয় লেনদেনের একপর্যায়ে মুদ্রাটির দর ১ দশমিক ১০৬৬৭৫ ডলারে নেমে আসে, যা ২০২৫ সালের মে মাসের পর সর্বনিম্ন। অন্যদিকে ব্রিটিশ পাউন্ডের দরও দুর্বল হয়েছে।

জাপানি ইয়েনের বিপরীতেও ডলার শক্তিশালী অবস্থানে রয়েছে। বৃহস্পতিবার একপর্যায়ে প্রতি ডলারের বিপরীতে ইয়েনের দর ১৫৯ দশমিক ৯৪৫-এ পৌঁছায়। পরে ডলারের দর কিছুটা কমে ১৫৯ দশমিক ৬২ ইয়েনে দাঁড়ায়। ইয়েনের দর ১৬০-এর কাছাকাছি চলে আসায় বাজারে জাপানের সম্ভাব্য মুদ্রাবাজার হস্তক্ষেপ নিয়েও আলোচনা বাড়ছে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইউরোপের কেন্দ্রীয় ব্যাংকগুলোর সুদের হারসংক্রান্ত নীতিতে পার্থক্য ডলারের দরকে প্রভাবিত করছে। ফেডারেল রিজার্ভ যেখানে সুদের হার বাড়ানোর সম্ভাবনা খোলা রাখছে, সেখানে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ডিসেম্বরের পর আর সুদের হার না-ও বাড়াতে পারে। এতে ডলারের তুলনায় ইউরোর ওপর চাপ আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

সূত্র: রয়টার্স

Tag :
জনপ্রিয় সংবাদ

আগামীকাল উরুগুয়ের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা, কখন শুরু হবে লড়াই?

১৯ মাসের সর্বোচ্চে ডলার, চাপে ইউরো ও পাউন্ড

আপডেট সময় ০৩:৫০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬