ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আগামীকাল উরুগুয়ের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা, কখন শুরু হবে লড়াই? ১০ লাখ টাকা ঋণসুবিধা পাবেন কৃষক থেকে রিকশাচালক, লাগবে না জামানত আগামী ৪৮ ঘণ্টা দেশের আবহাওয়া নিয়ে নতুন বার্তা দিল অধিদপ্তর নওগাঁয় অপ্রাপ্তবয়স্কদের হাতে মোটরসাইকেল, অভিভাবকদের বিরুদ্ধে মামলা ও জরিমানা সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা বলল ভারত রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধন ইবিতে নেত্রকোনা শিক্ষার্থীদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত, জানাল দিল্লি হাসিনাকে কাঁটাতার দিয়ে পুশ-ইন করুক দিল্লি: শফিকুল আলম ডলারের বিপরীতে এক সপ্তাহের সর্বনিম্নে ভারতীয় রুপি

ঢাবির ফল ব্যবস্থাপনায় নতুন অধ্যায়, চালু হলো রেজাল্ট অটোমেশন

  • কৃষককন্ঠ ডেস্ক
  • আপডেট সময় ০৮:২৪:০১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদে প্রথমবারের মতো রেজাল্ট অটোমেশন সিস্টেম চালু হয়েছে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ফল ব্যবস্থাপনায় প্রযুক্তিনির্ভর আধুনিকায়নের নতুন অধ্যায় শুরু হলো। নতুন এ ব্যবস্থায় ফল প্রস্তুত ও প্রকাশের প্রক্রিয়া আরও সহজ, দ্রুত, নির্ভুল ও স্বচ্ছ হবে বলে আশা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার (১১ নভেম্বর) অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রেজাল্ট অটোমেশন সিস্টেমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। পরে বিশ্ববিদ্যালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ উপলক্ষে আউটকাম বেইজড এডুকেশন (ওবিই) নিয়েও কর্মশালা অনুষ্ঠিত হয়।

সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আবদুস সালাম। আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোসাদ্দেক হোসেন কামাল রেজাল্ট অটোমেশন সিস্টেম বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন লোকপ্রশাসন বিভাগের প্রভাষক মো. আমজাদ হোসেন ও জাপানিজ স্টাডিজ বিভাগের প্রভাষক সাবরিনা জহির। এ সময় সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত সব বিভাগের চেয়ারম্যানসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের সেবার মান বাড়াতে প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই। রেজাল্ট অটোমেশন সিস্টেম চালুর ফলে ফল প্রস্তুত ও প্রকাশের প্রক্রিয়া আরও সহজ, দ্রুত, নির্ভুল ও স্বচ্ছ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ ধরনের উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি আউটকাম বেইজড এডুকেশন কার্যকরভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান উপাচার্য।

প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং শিক্ষাক্রম ও মূল্যায়ন পদ্ধতিতে ওবিই কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন। তাঁর মতে, এ ধরনের উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক ব্যবস্থার আধুনিকায়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, শিক্ষার মানোন্নয়ন, মূল্যায়ন ব্যবস্থার আধুনিকায়ন এবং শিক্ষার্থীবান্ধব প্রশাসনিক কার্যক্রম নিশ্চিত করতে অনুষদ ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। রেজাল্ট অটোমেশন সিস্টেম চালু ও ওবিই কর্মশালা আয়োজন সেই উদ্যোগের অংশ। এ কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

আগামীকাল উরুগুয়ের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা, কখন শুরু হবে লড়াই?

ঢাবির ফল ব্যবস্থাপনায় নতুন অধ্যায়, চালু হলো রেজাল্ট অটোমেশন

আপডেট সময় ০৮:২৪:০১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬