ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আগামীকাল উরুগুয়ের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা, কখন শুরু হবে লড়াই? ১০ লাখ টাকা ঋণসুবিধা পাবেন কৃষক থেকে রিকশাচালক, লাগবে না জামানত আগামী ৪৮ ঘণ্টা দেশের আবহাওয়া নিয়ে নতুন বার্তা দিল অধিদপ্তর নওগাঁয় অপ্রাপ্তবয়স্কদের হাতে মোটরসাইকেল, অভিভাবকদের বিরুদ্ধে মামলা ও জরিমানা সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা বলল ভারত রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধন ইবিতে নেত্রকোনা শিক্ষার্থীদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত, জানাল দিল্লি হাসিনাকে কাঁটাতার দিয়ে পুশ-ইন করুক দিল্লি: শফিকুল আলম ডলারের বিপরীতে এক সপ্তাহের সর্বনিম্নে ভারতীয় রুপি

অর্থসংকটে থামল বিশ্বভ্রমণ, সিঙ্গাপুরে জব্দ ক্রুজ জাহাজ ওডিসি

  • কৃষককন্ঠ ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩৫:০০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

সাড়ে তিন বছরে ১৫০টি দেশ ভ্রমণের স্বপ্ন নিয়ে সমুদ্রযাত্রা শুরু করেছিল বিলাসবহুল ক্রুজ জাহাজ ‘ওডিসি’। কিন্তু পরিচালনাকারী প্রতিষ্ঠানের অর্থসংকট, জ্বালানির বাড়তি ব্যয় এবং ঋণদাতাদের আইনি পদক্ষেপে মাঝপথেই থেমে গেছে সেই বিশ্বভ্রমণ। চলতি মাসের শুরুতে সিঙ্গাপুর বন্দরে পৌঁছানোর পর আইনি প্রক্রিয়ায় জাহাজটি জব্দ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক ভিলা ভি রেসিডেন্সেস পরিচালিত জাহাজটি ২০২৪ সালের অক্টোবরে উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্ট থেকে যাত্রা শুরু করে। প্রায় সাড়ে তিন বছর ধরে ১৫০টি দেশ ভ্রমণের পরিকল্পনা ছিল তাদের। জাহাজটিতে দীর্ঘমেয়াদি বা স্থায়ীভাবে বসবাসের সুযোগও ছিল। অনেক যাত্রী কয়েক বছর সমুদ্রে কাটানোর স্বপ্ন নিয়ে এই ভ্রমণে অংশ নিয়েছিলেন।

কিন্তু গত ২৮ অক্টোবর কম্বোডিয়ার সিহানুকভিল বন্দরে যাত্রাবিরতির সময় হঠাৎ কার্যক্রম স্থগিতের ঘোষণা দেয় পরিচালনাকারী প্রতিষ্ঠান। জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে জাহাজ পরিচালনা আর্থিকভাবে টেকসই থাকছে না বলে জানায় তারা। এরপর ২০০ জনের বেশি যাত্রীকে জাহাজ থেকে নেমে যেতে বলা হয়। যাত্রীদের অনেকেই দীর্ঘ সময়ের জন্য জাহাজে থাকার উদ্দেশ্যে বিপুল অর্থ ব্যয় করেছিলেন।

প্রতিষ্ঠানটির হিসাবে, এশিয়ার কয়েকটি অঞ্চলে জাহাজের প্রতিটি কেবিনের জন্য মাসিক জ্বালানি ব্যয় আগের প্রায় ১ হাজার ৮০০ ডলার থেকে বেড়ে ৬ হাজার থেকে ৮ হাজার ডলারে দাঁড়ায়। খরচ কমাতে জাহাজের গতি কমানো এবং বন্দরে বেশি সময় অবস্থানের মতো পদক্ষেপ নেওয়া হলেও পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়নি।

গত ৪ নভেম্বর যাত্রী ছাড়াই কম্বোডিয়া ছেড়ে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয় ওডিসি। জাহাজটিতে তখন শুধু ক্রু ও সংশ্লিষ্ট কর্মীরা ছিলেন। সিঙ্গাপুরে পৌঁছানোর পর ৮ নভেম্বর আদালতের আদেশে জাহাজটিকে জব্দ করা হয়। সিঙ্গাপুরের সামুদ্রিক ও বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজে বর্তমানে কোনো যাত্রী নেই। ক্রু সদস্যরা নিরাপদে আছেন এবং তাদের কল্যাণের বিষয়টি ঋণদাতারা দেখভাল করছেন।

জাহাজটি ঠিক কী কারণে জব্দ করা হয়েছে, সে বিষয়ে সিঙ্গাপুর কর্তৃপক্ষ বিস্তারিত জানায়নি। তবে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পরিচালনাকারী প্রতিষ্ঠানের কাছে জ্বালানি সরবরাহকারীর প্রায় পাঁচ লাখ ডলার বকেয়া থাকতে পারে। ঋণ ও পাওনা আদায়ের আইনি পদক্ষেপের অংশ হিসেবেই জাহাজটি আটক করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মিকায়েল পেটারসন জানিয়েছেন, বর্তমানে ঋণদাতারাই জাহাজটির পরিচালনার দায়িত্বে রয়েছেন।

এদিকে কম্বোডিয়ায় নেমে পড়া যাত্রীদের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাঁদের কেউ কেউ বিকল্প আবাসন ও দেশে ফেরার ব্যবস্থা করছেন, আবার কেউ জাহাজের ভবিষ্যৎ সম্পর্কে পরিষ্কার তথ্যের অপেক্ষায় রয়েছেন। যাত্রীরা জাহাজে থাকার জন্য যে বিপুল অর্থ ব্যয় করেছেন, তা ফেরত পাবেন কি না, সে বিষয়েও এখনো নিশ্চিত কোনো সমাধান নেই।

সিঙ্গাপুরে জাহাজটির আইনি প্রক্রিয়া কীভাবে এগোবে, ঋণদাতাদের পাওনা কীভাবে মেটানো হবে এবং যাত্রীদের ক্ষতিপূরণের কোনো ব্যবস্থা হবে কি না—এসব প্রশ্নের উত্তর এখনো মেলেনি। বিশ্বভ্রমণের স্বপ্ন নিয়ে শুরু হওয়া ওডিসির যাত্রা তাই শেষ পর্যন্ত আর্থিক সংকট ও আইনি জটিলতায় আটকে গেছে।

সূত্র: রয়টার্স

Tag :
জনপ্রিয় সংবাদ

আগামীকাল উরুগুয়ের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা, কখন শুরু হবে লড়াই?

অর্থসংকটে থামল বিশ্বভ্রমণ, সিঙ্গাপুরে জব্দ ক্রুজ জাহাজ ওডিসি

আপডেট সময় ০৭:৩৫:০০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬