ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আগামীকাল উরুগুয়ের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা, কখন শুরু হবে লড়াই? ১০ লাখ টাকা ঋণসুবিধা পাবেন কৃষক থেকে রিকশাচালক, লাগবে না জামানত আগামী ৪৮ ঘণ্টা দেশের আবহাওয়া নিয়ে নতুন বার্তা দিল অধিদপ্তর নওগাঁয় অপ্রাপ্তবয়স্কদের হাতে মোটরসাইকেল, অভিভাবকদের বিরুদ্ধে মামলা ও জরিমানা সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা বলল ভারত রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধন ইবিতে নেত্রকোনা শিক্ষার্থীদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত, জানাল দিল্লি হাসিনাকে কাঁটাতার দিয়ে পুশ-ইন করুক দিল্লি: শফিকুল আলম ডলারের বিপরীতে এক সপ্তাহের সর্বনিম্নে ভারতীয় রুপি

৩ লাখ টন আমন ধান, ৫ লাখ টন সিদ্ধ চাল কিনবে সরকার

  • কৃষককন্ঠ ডেস্ক
  • আপডেট সময় ১০:৩০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

চলতি ২০২৬-২৭ অর্থবছরে কৃষকদের কাছ থেকে তিন লাখ মেট্রিক টন আমন ধান এবং পাঁচ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহ করবে সরকার। পাশাপাশি ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল কেনার লক্ষ্যমাত্রাও নির্ধারণ করা হয়েছে। আমন ধান কেজিতে ৩৫ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা দরে সংগ্রহ করা হবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের অগ্রগতি তুলে ধরার সময় এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তিনি জানান, আগামী ১৪ নভেম্বর থেকে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত আমন ধান সংগ্রহ কার্যক্রম চলবে। অন্যদিকে চাল সংগ্রহ শুরু হবে ১ ডিসেম্বর থেকে, যা চলবে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

উপদেষ্টা বলেন, নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান বিক্রি করতে চাইলেও কৃষকদের কাছ থেকে তা কেনার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। কৃষকের উৎপাদন খরচের সঙ্গে ন্যায্য লভ্যাংশ যুক্ত করেই সংগ্রহমূল্য নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি।

খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন জাহেদ উর রহমান। তিনি জানান, বৈশ্বিক অনিশ্চয়তা ও সম্ভাব্য সংকট মোকাবিলায় দেশের খাদ্য মজুত শক্তিশালী রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁর দাবি, দেশের ইতিহাসে অন্য যেকোনো সময়ের তুলনায় বর্তমানে সর্বোচ্চ পরিমাণ খাদ্য মজুত রয়েছে।

খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৫৫ লাখ গ্রামীণ দরিদ্র পরিবারকে প্রতি কেজি ১৫ টাকা দরে মাসে ৩০ কেজি চাল দেওয়া হচ্ছে। পাশাপাশি ৩০০টি উপজেলায় ফর্টিফাইড রাইস বা পুষ্টি চাল বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

প্রেস ব্রিফিংয়ে জ্বালানি, শ্রম, কর্মসংস্থান, শিক্ষা, ক্রীড়া, যোগাযোগ ও পরিবেশ খাতের অগ্রগতির তথ্যও তুলে ধরেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সৌরবিদ্যুৎ বা সোলার এনার্জিকে অগ্রাধিকার দিচ্ছে বলে জানান তিনি। তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে গঠিত বোর্ডের বৈঠক হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ডিসেম্বরের মধ্যে নতুন ন্যূনতম মজুরি চূড়ান্ত হবে।

এ ছাড়া বোয়েসেলের মাধ্যমে সম্পূর্ণ বিনা খরচে ১০ হাজার কর্মী মালয়েশিয়ায় পাঠানোর অঙ্গীকারের প্রাথমিক ধাপে ৩০০ জন প্রার্থী নির্বাচন করা হয়েছে বলে জানান তিনি।

শিক্ষা ও ক্রীড়া খাতের বিষয়ে উপদেষ্টা বলেন, শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ শুরু হয়েছে। তরুণদের জন্য ক্রীড়া ও সংস্কৃতিকে পেশা এবং লাভজনক কর্মক্ষেত্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে।

ঢাকার যানজট নিরসনে মেট্রোরেল লাইন-১-এর আরও চারটি গুরুত্বপূর্ণ কন্ট্রাক্ট প্যাকেজ স্বাক্ষরের তথ্যও জানান তিনি। আন্তর্জাতিক বাণিজ্য ও লজিস্টিকস কার্যক্রম বাড়াতে মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও উন্নয়ন প্রকল্পের ভিত্তি স্থাপন করা হয়েছে। পরিবেশ রক্ষায় দূষণকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান, জরিমানা আদায় ও সংযোগ বিচ্ছিন্ন করার কার্যক্রমও চলছে বলে জানান উপদেষ্টা।

ব্রিফিংয়ে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ আলম উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

আগামীকাল উরুগুয়ের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা, কখন শুরু হবে লড়াই?

৩ লাখ টন আমন ধান, ৫ লাখ টন সিদ্ধ চাল কিনবে সরকার

আপডেট সময় ১০:৩০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬