ঢাকা ০৫:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আগামীকাল উরুগুয়ের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা, কখন শুরু হবে লড়াই? ১০ লাখ টাকা ঋণসুবিধা পাবেন কৃষক থেকে রিকশাচালক, লাগবে না জামানত আগামী ৪৮ ঘণ্টা দেশের আবহাওয়া নিয়ে নতুন বার্তা দিল অধিদপ্তর নওগাঁয় অপ্রাপ্তবয়স্কদের হাতে মোটরসাইকেল, অভিভাবকদের বিরুদ্ধে মামলা ও জরিমানা সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা বলল ভারত রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধন ইবিতে নেত্রকোনা শিক্ষার্থীদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত, জানাল দিল্লি হাসিনাকে কাঁটাতার দিয়ে পুশ-ইন করুক দিল্লি: শফিকুল আলম ডলারের বিপরীতে এক সপ্তাহের সর্বনিম্নে ভারতীয় রুপি

সরকারের নতুন সিদ্ধান্তে গ্রামপুলিশ সদস্যদের জন্য বড় সুখবর

  • কৃষককন্ঠ ডেস্ক
  • আপডেট সময় ০৬:২৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

সরকারের নতুন সিদ্ধান্তে গ্রামপুলিশ সদস্যদের জন্য বড় সুখবর এসেছে। এখন থেকে পাঁচ বছরের পরিবর্তে প্রতি তিন বছর পরপর একটি করে বাইসাইকেল পাবেন ইউনিয়ন পরিষদে কর্মরত গ্রামপুলিশ প্রধান ও সদস্যরা। গ্রামীণ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা এবং স্থানীয় সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে তাঁদের অবদানের স্বীকৃতি হিসেবে এ সুবিধার সময়সীমা কমানো হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) এ বিষয়ে একটি পরিপত্র জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। এতে আগের সিদ্ধান্ত সংশোধন করে বাইসাইকেল পাওয়ার সময়সীমা পুনর্নির্ধারণের কথা জানানো হয়েছে।

পরিপত্রে বলা হয়, গ্রামীণ আইনশৃঙ্খলা রক্ষা এবং স্থানীয় সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে গ্রামপুলিশ সদস্যদের গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ গত ৭ নভেম্বর অনুষ্ঠিত গ্রামপুলিশ মহাসমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী কর্মরত গ্রামপুলিশ সদস্যদের বাইসাইকেল প্রদানের সময়সীমা পুনর্নির্ধারণের ঘোষণা দেন।

প্রধানমন্ত্রীর ওই ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগের ২০২৬ সালের ২ ফেব্রুয়ারি জারি করা পরিপত্রের বাইসাইকেল প্রদানের অংশ সংশোধন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ইউনিয়ন পরিষদে কর্মরত গ্রামপুলিশ প্রধান ও সদস্যরা প্রতি তিন বছর পরপর একটি করে বাইসাইকেল পাবেন। আগে এ সুবিধা পাওয়ার ক্ষেত্রে পাঁচ বছরের সময়সীমা নির্ধারিত ছিল।

পরিপত্রে আরও জানানো হয়েছে, আগের পরিপত্রে উল্লেখ করা অন্যান্য শর্তাবলি ও সরঞ্জাম পাওয়ার ক্ষেত্রে কোনো পরিবর্তন আনা হয়নি। অর্থাৎ বাইসাইকেল পাওয়ার সময়সীমা ছাড়া আগের নির্দেশনার অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

গ্রামীণ পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা, স্থানীয় প্রশাসনকে সহযোগিতা এবং বিভিন্ন সরকারি দায়িত্ব পালনে গ্রামপুলিশ সদস্যরা কাজ করেন। তাঁদের দায়িত্ব পালনে যাতায়াতের সুবিধা দিতে বাইসাইকেল সরবরাহ করা হয়। নতুন সিদ্ধান্তের ফলে আগের তুলনায় কম সময়ের ব্যবধানে এই সুবিধা পাবেন তাঁরা।

Tag :
জনপ্রিয় সংবাদ

আগামীকাল উরুগুয়ের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা, কখন শুরু হবে লড়াই?

সরকারের নতুন সিদ্ধান্তে গ্রামপুলিশ সদস্যদের জন্য বড় সুখবর

আপডেট সময় ০৬:২৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬