ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আইনজীবীর ওপর হামলা, যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি বিশ্বে প্রথম আইনি অধিকার পেল হুলবিহীন মৌমাছি দুর্নীতির অভিযোগে পদত্যাগের ঘোষণা মঙ্গোলিয়ার প্রেসিডেন্টের গাছের চারা দিয়ে নবীনদের বরণ নোবিপ্রবিতে আগামীকাল উরুগুয়ের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা, কখন শুরু হবে লড়াই? ১০ লাখ টাকা ঋণসুবিধা পাবেন কৃষক থেকে রিকশাচালক, লাগবে না জামানত আগামী ৪৮ ঘণ্টা দেশের আবহাওয়া নিয়ে নতুন বার্তা দিল অধিদপ্তর নওগাঁয় অপ্রাপ্তবয়স্কদের হাতে মোটরসাইকেল, অভিভাবকদের বিরুদ্ধে মামলা ও জরিমানা সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা বলল ভারত রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধন

জুলাই থেকে নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক পরিশোধে এ-চালান বাধ্যতামূলক

  • কৃষককন্ঠ ডেস্ক
  • আপডেট সময় ০৩:২৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক পরিশোধে নতুন নিয়ম চালু করতে যাচ্ছে সরকার। ২০২৭ সালের ১ জুলাই থেকে সব ধরনের নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক এ-চালানের মাধ্যমে পরিশোধ বাধ্যতামূলক করা হয়েছে। এর ফলে নির্ধারিত সময়ের পর প্রচলিত পদ্ধতিতে এসব শুল্ক দেওয়ার সুযোগ থাকবে না।

সম্প্রতি এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত এ-চালানের পাশাপাশি প্রচলিত পদ্ধতিতেও শুল্ক পরিশোধ করা যাবে। অর্থাৎ নতুন ব্যবস্থা পুরোপুরি কার্যকর হওয়ার আগে দুই পদ্ধতিতেই শুল্ক দেওয়ার সুযোগ থাকছে।

দ্য স্ট্যাম্প অ্যাক্ট, ১৮৯৯-এর ১১এ ধারা এবং দ্য স্ট্যাম্প ডিউটিজ (অ্যাডিশনাল মোডস অব পেমেন্ট) অ্যাক্ট, ১৯৭৪-এর ২(১) ধারায় দেওয়া ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, নিবন্ধনযোগ্য দলিলের স্ট্যাম্প শুল্ক এ-চালানের মাধ্যমে পরিশোধ করলে দলিল তৈরিতে কার্টিজ পেপার ব্যবহার করতে হবে। নিবন্ধনের জন্য সাব-রেজিস্ট্রারের কাছে দলিল জমা দেওয়ার সময় শুল্ক পরিশোধের প্রমাণ হিসেবে এ-চালানের রসিদের মুদ্রিত কপি সংযুক্ত করতে হবে। একই সঙ্গে দলিলের প্রথম পাতায় শুল্ক পরিশোধের এ-চালান নম্বর উল্লেখ করতে হবে।

বিমা পলিসির ওপর প্রযোজ্য স্ট্যাম্প শুল্ক পরিশোধের ক্ষেত্রেও একই নিয়ম কার্যকর হবে। এ ক্ষেত্রে বিমা পলিসির সঙ্গে এ-চালানের রসিদের মুদ্রিত কপি জমা দিতে হবে। রসিদে সংশ্লিষ্ট বিমা পলিসির শনাক্তকরণ নম্বর উল্লেখ করার পাশাপাশি পলিসির প্রথম পাতায় স্ট্যাম্প শুল্ক পরিশোধের এ-চালান নম্বর লিখতে হবে।

এ ছাড়া একসঙ্গে একাধিক ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে এ-চালানের মাধ্যমে স্ট্যাম্প শুল্ক জমা দেওয়ার ক্ষেত্রে প্রত্যেকের নাম ও শনাক্তকরণ নম্বর উল্লেখ করতে হবে। পরিচয় শনাক্তের জন্য সংশ্লিষ্ট ব্যক্তির করদাতা শনাক্তকরণ নম্বর (টিআইএন), জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ব্যবসায়িক শনাক্তকরণ নম্বর (বিআইএন) অথবা ট্রেড লাইসেন্স নম্বর দিতে হবে।

সরকারের মতে, এ-চালান পদ্ধতি চালু হলে প্রচলিত ইমপ্রেসড ও অ্যাডহেসিভ স্ট্যাম্পের মুদ্রণ, সংরক্ষণ ও বিতরণ এবং কমিশন বাবদ বিপুল পরিমাণ অর্থ সাশ্রয় হবে। পাশাপাশি জাল স্ট্যাম্প বিক্রির সুযোগ বন্ধ করা এবং সরকারি রাজস্ব আয় বাড়ানো সম্ভব হবে।

নতুন এ ব্যবস্থা কার্যকর হলে নিবন্ধনযোগ্য দলিল ও বিমা পলিসির স্ট্যাম্প শুল্ক পরিশোধের ক্ষেত্রে ডিজিটাল পদ্ধতি অনুসরণ করতে হবে। তাই সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত সময়ের আগেই এ-চালান পদ্ধতির নিয়ম সম্পর্কে প্রস্তুতি নেওয়ার প্রয়োজন হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

আইনজীবীর ওপর হামলা, যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি

জুলাই থেকে নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক পরিশোধে এ-চালান বাধ্যতামূলক

আপডেট সময় ০৩:২৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬