ঢাকা ০৪:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আগামীকাল উরুগুয়ের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা, কখন শুরু হবে লড়াই? ১০ লাখ টাকা ঋণসুবিধা পাবেন কৃষক থেকে রিকশাচালক, লাগবে না জামানত আগামী ৪৮ ঘণ্টা দেশের আবহাওয়া নিয়ে নতুন বার্তা দিল অধিদপ্তর নওগাঁয় অপ্রাপ্তবয়স্কদের হাতে মোটরসাইকেল, অভিভাবকদের বিরুদ্ধে মামলা ও জরিমানা সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা বলল ভারত রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধন ইবিতে নেত্রকোনা শিক্ষার্থীদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত, জানাল দিল্লি হাসিনাকে কাঁটাতার দিয়ে পুশ-ইন করুক দিল্লি: শফিকুল আলম ডলারের বিপরীতে এক সপ্তাহের সর্বনিম্নে ভারতীয় রুপি

শত্রুর রাডার ধ্বংসে ‘হরমুজ’ ক্ষেপণাস্ত্র তৈরির দাবি ইরানের

  • কৃষককন্ঠ ডেস্ক
  • আপডেট সময় ০১:৫১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

শত্রুপক্ষের রাডারব্যবস্থা শনাক্ত করে তা ধ্বংস করতে সক্ষম বিশেষ ধরনের ক্ষেপণাস্ত্র তৈরির দাবি করেছে ইরান। ‘হরমুজ’ নামের এই ক্ষেপণাস্ত্র রাডার থেকে নির্গত তড়িৎচৌম্বকীয় সংকেত শনাক্ত করে সেগুলোর উৎস অনুসরণ করতে পারে বলে জানিয়েছেন দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) এক জ্যেষ্ঠ কর্মকর্তা।

ইরানের বার্তা সংস্থা ফারস নিউজের বরাতে সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আলী বিলালি এ তথ্য দিয়েছেন।

বিলালি বলেন, যুদ্ধক্ষেত্রের প্রয়োজন বিবেচনায় ইরানের সামরিক বিশেষজ্ঞরা নতুন ধরনের ক্ষেপণাস্ত্র তৈরি করছেন। এর অংশ হিসেবে ‘হরমুজ’ ক্ষেপণাস্ত্র তৈরি করা হয়েছে। শত্রুপক্ষের রাডারব্যবস্থা শনাক্ত করে সেগুলোতে আঘাত হানাই এর প্রধান উদ্দেশ্য।

তাঁর ভাষ্য অনুযায়ী, ক্ষেপণাস্ত্রটি রাডার থেকে নির্গত তড়িৎচৌম্বকীয় সংকেত শনাক্ত করতে পারে। এরপর ওই সংকেতের উৎস অনুসরণ করে সংশ্লিষ্ট রাডারব্যবস্থাকে লক্ষ্যবস্তুতে পরিণত করে আঘাত হানতে সক্ষম।

ইরানের এই কর্মকর্তা আরও দাবি করেন, দেশটির সামরিক প্রযুক্তিবিদরা এমন ক্ষেপণাস্ত্র তৈরিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছেন, যেগুলো শত্রুপক্ষের রাডার থেকে নির্গত সংকেত ব্যবহার করে লক্ষ্যবস্তু শনাক্ত ও আক্রমণ করতে পারে।

বিলালির দাবি, ইরানের ক্ষেপণাস্ত্র শিল্প এখন আর শুধু বিদেশি অস্ত্রের প্রযুক্তি অনুকরণ বা পুনর্নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নেই। দেশটির বিশেষজ্ঞরা যুদ্ধক্ষেত্রের নির্দিষ্ট চাহিদা অনুযায়ী নতুন ধরনের ক্ষেপণাস্ত্রের নকশা তৈরি ও উৎপাদন করতে সক্ষম হয়েছেন।

তিনি বলেন, দেশীয় প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতার উন্নতির ফলে ইরান নিজস্ব সামরিক চাহিদা অনুযায়ী নতুন অস্ত্র তৈরি করতে পারছে। তবে ক্ষেপণাস্ত্রটির কার্যকারিতা, পরীক্ষার ফলাফল কিংবা উৎপাদনের পরিমাণ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য তিনি জানাননি।

সূত্র: ফারস নিউজ, আল-জাজিরা

Tag :
জনপ্রিয় সংবাদ

আগামীকাল উরুগুয়ের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা, কখন শুরু হবে লড়াই?

শত্রুর রাডার ধ্বংসে ‘হরমুজ’ ক্ষেপণাস্ত্র তৈরির দাবি ইরানের

আপডেট সময় ০১:৫১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬