ঢাকা ০৬:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আগামীকাল উরুগুয়ের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা, কখন শুরু হবে লড়াই? ১০ লাখ টাকা ঋণসুবিধা পাবেন কৃষক থেকে রিকশাচালক, লাগবে না জামানত আগামী ৪৮ ঘণ্টা দেশের আবহাওয়া নিয়ে নতুন বার্তা দিল অধিদপ্তর নওগাঁয় অপ্রাপ্তবয়স্কদের হাতে মোটরসাইকেল, অভিভাবকদের বিরুদ্ধে মামলা ও জরিমানা সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা বলল ভারত রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধন ইবিতে নেত্রকোনা শিক্ষার্থীদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত, জানাল দিল্লি হাসিনাকে কাঁটাতার দিয়ে পুশ-ইন করুক দিল্লি: শফিকুল আলম ডলারের বিপরীতে এক সপ্তাহের সর্বনিম্নে ভারতীয় রুপি

তিন বছর পরপর বাইসাইকেল পাবেন গ্রাম পুলিশ সদস্যরা

  • কৃষককন্ঠ ডেস্ক
  • আপডেট সময় ০৬:২৯:৪২ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

গ্রাম পুলিশের দফাদার ও মহল্লাদাররা এখন থেকে প্রতি তিন বছর অন্তর একটি করে বাইসাইকেল পাবেন। আগে পাঁচ বছর পরপর বাইসাইকেল পাওয়ার নিয়ম থাকলেও নতুন সিদ্ধান্তে সেই সময়সীমা কমিয়ে তিন বছর করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) স্থানীয় সরকার বিভাগ এ বিষয়ে একটি পরিপত্র জারি করে। এতে গ্রাম পুলিশ সদস্যদের বাইসাইকেল পাওয়ার সময়সীমা পুনর্নির্ধারণের সিদ্ধান্ত জানানো হয়।

পরিপত্রে বলা হয়েছে, গ্রামীণ এলাকার আইনশৃঙ্খলা রক্ষা এবং স্থানীয় সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে গ্রাম পুলিশ সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁদের কাজের স্বীকৃতি ও দায়িত্ব পালনে সুবিধা দেওয়ার লক্ষ্যে বাইসাইকেল পাওয়ার সময়সীমা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে গত ৭ নভেম্বর অনুষ্ঠিত গ্রাম পুলিশ মহাসমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী কর্মরত গ্রাম পুলিশ সদস্যদের বাইসাইকেল পাওয়ার প্রাপ্যতা পুনর্নির্ধারণের ঘোষণা দেন। প্রধানমন্ত্রীর ওই ঘোষণা বাস্তবায়নের অংশ হিসেবে স্থানীয় সরকার বিভাগ নতুন সিদ্ধান্ত নিয়েছে।

এ জন্য ২০২৬ সালের ২ ফেব্রুয়ারি জারি করা আগের পরিপত্রের সংশ্লিষ্ট অংশ সংশোধন করা হয়েছে। নতুন পরিপত্রে বলা হয়েছে, বাইসাইকেল পাওয়ার সময়সীমা পরিবর্তন করা হলেও আগের পরিপত্রে উল্লেখ করা অন্যান্য শর্তাবলি ও সরঞ্জামাদির প্রাপ্যতার ক্ষেত্রে কোনো পরিবর্তন আনা হয়নি।

নতুন সিদ্ধান্তের ফলে গ্রাম পুলিশের দফাদার ও মহল্লাদাররা আগের তুলনায় কম সময়ের ব্যবধানে বাইসাইকেল পাবেন। এতে গ্রামীণ এলাকায় দায়িত্ব পালন ও চলাচলে তাঁদের সুবিধা বাড়বে বলে আশা করা হচ্ছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

আগামীকাল উরুগুয়ের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা, কখন শুরু হবে লড়াই?

তিন বছর পরপর বাইসাইকেল পাবেন গ্রাম পুলিশ সদস্যরা

আপডেট সময় ০৬:২৯:৪২ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬