ঢাকা ০৬:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে শাস্তি পেল ভারত আইসিসির শাস্তির মুখে বাংলাদেশের পেসার এবাদত বিশ্বভ্রমণে গিয়ে ইসলাম গ্রহণ করলেন চীনা দম্পতি যানজট কমাতে আগামী দুই মাসের মধ্যে ৫০টি এআই ট্রাফিক সিগন্যাল চালুর উদ্যোগ তিনটি ২০০ মেগাপিক্সেল ক্যামেরা, ৮০০০ এমএএইচ ব্যাটারি, নতুন এই ফোনের দাম কত? ‘এখনো ভালোবাসি’, নেতানিয়াহুকে বাইডেনের শেষ ফোন ভোটার আইডি কার্ডের এলাকা পরিবর্তন করার নিয়ম, ফরম ও প্রয়োজনীয় কাগজপত্র বেরোবিতে ‘গ্রান্ট প্রপোজাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ ফান্ডিং’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত GTA 6 খেলার আগে PS5 ও Xbox-এ যেসব আপডেট জরুরি ABS ব্রেকিং সিস্টেম কী, কেন মোটরসাইকেলে এটি গুরুত্বপূর্ণ?

বীরগঞ্জে পুলিশের বিশেষ মহড়া

  • কৃষককন্ঠ ডেস্ক
  • আপডেট সময় ০৮:২২:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
  • ৩৪০ বার পড়া হয়েছে

বীরগঞ্জে পুলিশের বিশেষ মহড়া, মোটর সাইকেল বহর নিয়ে টহল, আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে পুলিশ।

রনজিৎ সরকার রাজ বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:  ভিডিও দেখুন
চলমান মাহে রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে বেড়েছে ছিসকে চুরি, কিশোর গ্যাংয়ের বেপরোয়া মটর বাইক ড্রাইভিং, ছিনতাইসহ নানা অপরাধ।

প্রতিরোধে থানা পুলিশও কঠোর অবস্থানে, আইনশৃঙ্খলা বাহিনীতে চলছে ব্যপক তৎপরতা।

অপরাধ নিয়ন্ত্রণে বীরগঞ্জ থানা পুলিশ সার্বক্ষণিক প্রস্তুত, পরিচালিত হচ্ছে নানান অত্যাধুনিক কার্যক্রম।

ইতোমধ্যে পৌর শহরের বিভিন্ন বিপনি-বিতানের সামনে ও জনসমাগম এলাকায় পুলিশি অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, শহরের বিভিন্ন পয়েন্টে বাড়ানো হয়েছে পুলিশের টহল, জোরদার করা হয়েছে নজরদারি।

পোষাকধারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাদা পোশাকে পুলিশ মাঠে কাজ করছে।

বিশেষ মহড়া চলমান, পাশাপাশি ১৫ মার্চ’২৫ শনিবার সন্ধ্যায় সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও সড়কে পুলিশের এই বিশেষ টহল পরিলক্ষিত হয়।

সম্প্রতি সারাদেশে খুন, ধর্ষণ, সন্ত্রাস, নৈরাজ্য এবং সংঘবদ্ধ চক্রের মাধ্যমে অস্থিরতা সৃষ্টি চেষ্টার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সেই ধারাবাহিকতায় এই বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে মর্মে জানান এসআই জাহাঙ্গীর বাদশা রনি।

টহল অভিযানে অংশ নেয়া পুলিশ সদস্যদের পরনে ছিল নির্ধারিত ইউনিফর্ম, হেলমেট ও প্রতিরক্ষা মূলক গিয়ার।

শতাধিক মোটর সাইকেল বহর নিয়ে তারা শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে মহড়া প্রদর্শন ও তল্লাশি চালায়।

পুলিশের সাথে স্বেচ্ছাসেবকরাও অংশ নিয়ে আইন-শৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন।

এ ব্যাপারে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর আইনশৃঙ্খলা রক্ষায় সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেছেন।

Tag :
অথরের তথ্য

Abrar Khan

জনপ্রিয় সংবাদ

নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে শাস্তি পেল ভারত

বীরগঞ্জে পুলিশের বিশেষ মহড়া

আপডেট সময় ০৮:২২:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫