ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ী আটক। বায়োফ্লক প্রযুক্তিতে বাংলাদেশের মৎস্য খাতের নতুন সম্ভাবনা  নদী দখল ও দূষণে হুমকিতে দেশীয় মাছের প্রজাতি  আতা ফলের ফল ছিদ্রকারি পোকা: কারণ, লক্ষণ, প্রতিকার ও সমন্বিত ব্যবস্থাপনা আদার গাছ ছিদ্রকারি পোকা – জীবনচক্র, ক্ষয়ক্ষতি ও টেকসই সমাধান বাংলাদেশে আতা ফলের আগা মরা রোগ: কারণ, লক্ষণ, প্রতিকার ও সমন্বিত ব্যবস্থাপনা আনারসের হার্ট রট রোগ – কারণ, লক্ষণ ও টেকসই সমাধান আমলকির কান্ড ছিদ্রকারি পোকা – জীবনচক্র, ক্ষতি ও সমন্বিত সমাধান আমলকির গল মাছি – জীবনচক্র, ক্ষতি ও সমন্বিত ব্যবস্থাপনা আমলকির স্কেল পোকা – জীবনচক্র, ক্ষতি ও সমন্বিত ব্যবস্থাপনা

যুক্তরাষ্ট্র-রাশিয়া শান্তি আলোচনায় ইউক্রেন আমন্ত্রণ পায়নি

  • কৃষককন্ঠ ডেস্ক
  • আপডেট সময় ০৬:২৬:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
  • ৩৩৫ বার পড়া হয়েছে

ইউক্রেন যুদ্ধ অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার আলোচনায় কিয়েভকে আমন্ত্রণ জানানো হয়নি। ইউক্রেন সরকারের একটি উচ্চপর্যায়ের সূত্র বিবিসিকে এই তথ্য জানিয়েছে।

ইউক্রেন বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত কেইথ কেলগ অবশ্য বলেছেন, সৌদি আরবে আজ সোমবারের এই আলোচনায় কিয়েভ অংশ নেবে।কিন্তু ইউক্রেন সরকারের উচ্চপর্যায়ের সূত্রটি বলেছে, আলোচনায় কিয়েভের কোনো প্রতিনিধিদল উপস্থিত থাকবে না।

এমনকি ইউরোপীয় নেতাদেরও এই আলোচনায় যোগ দিতে বলা হয়নি। এদিকে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার জন্য আজ জরুরি বৈঠকে বসতে যাচ্ছেন ইউরোপীয় নেতারা। ফ্রান্সের রাজধানী প্যারিসে এই সম্মেলন হবে। সম্মেলনের আয়োজক ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনায় ইউরোপকে যুক্ত করা হচ্ছে না—এ নিয়ে উদ্বেগ থেকে ইউরোপীয় নেতারা জরুরি এই সম্মেলন করছেন।

গত সপ্তাহে ওয়াশিংটন ইউক্রেন যুদ্ধ নিয়ে তার দৃষ্টিভঙ্গিতে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়। ইউক্রেন নিয়ে একটি টালমাটাল সপ্তাহের পার হওয়ার পর এখন বিভিন্ন পক্ষ পৃথক বৈঠক করছে।

হোয়াইট হাউসের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ নিশ্চিত করেন, ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার প্রথম মুখোমুখি আলোচনার জন্য তিনি গতকাল রোববার সন্ধ্যায় সৌদি আরব গেছেন।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গতকাল জানান, তাঁর দূত স্টিভ উইটকফ ইতিমধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করেছেন। তাঁরা প্রায় তিন ঘণ্টা বৈঠক করেছেন।স্টিভ উইটকফ একজন ধনকুবের। তিনি রিয়েল এস্টেট ডেভেলপার। তিনি ট্রাম্পের বন্ধু। গাঁজা রাখার অভিযোগে রাশিয়ায় কারাবন্দী থাকা এক মার্কিন শিক্ষকের মুক্তি নিশ্চিত করতে স্টিভ উইটকফ গত সপ্তাহে মস্কোয় গিয়েছিলেন।

সৌদি আরবে অনুষ্ঠেয় আলোচনায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজও যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ট্রাম্পের ফোনালাপের এক সপ্তাহের কম সময়ের ব্যবধানে সৌদিতে এই বৈঠক হতে যাচ্ছে।গত বুধবার ট্রাম্প ও পুতিন ফোনে কথা বলেন। এর মধ্য দিয়ে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে সরাসরি যোগাযোগের ক্ষেত্রে তিন বছরের স্থবিরতার অবসান ঘটে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বারবার বলে আসছেন, কিয়েভকে আলোচনার বাইরে রেখে করা কোনো শান্তিচুক্তি তিনি মেনে নেবেন না।গতকাল মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক এনবিসিকে জেলেনস্কি বলেন, ইউক্রেন নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার কোনো সিদ্ধান্ত তিনি কখনোই গ্রহণ করবেন না।

Tag :
অথরের তথ্য

Abrar Khan

জনপ্রিয় সংবাদ

আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ী আটক।

যুক্তরাষ্ট্র-রাশিয়া শান্তি আলোচনায় ইউক্রেন আমন্ত্রণ পায়নি

আপডেট সময় ০৬:২৬:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫