ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ী আটক। বায়োফ্লক প্রযুক্তিতে বাংলাদেশের মৎস্য খাতের নতুন সম্ভাবনা  নদী দখল ও দূষণে হুমকিতে দেশীয় মাছের প্রজাতি  আতা ফলের ফল ছিদ্রকারি পোকা: কারণ, লক্ষণ, প্রতিকার ও সমন্বিত ব্যবস্থাপনা আদার গাছ ছিদ্রকারি পোকা – জীবনচক্র, ক্ষয়ক্ষতি ও টেকসই সমাধান বাংলাদেশে আতা ফলের আগা মরা রোগ: কারণ, লক্ষণ, প্রতিকার ও সমন্বিত ব্যবস্থাপনা আনারসের হার্ট রট রোগ – কারণ, লক্ষণ ও টেকসই সমাধান আমলকির কান্ড ছিদ্রকারি পোকা – জীবনচক্র, ক্ষতি ও সমন্বিত সমাধান আমলকির গল মাছি – জীবনচক্র, ক্ষতি ও সমন্বিত ব্যবস্থাপনা আমলকির স্কেল পোকা – জীবনচক্র, ক্ষতি ও সমন্বিত ব্যবস্থাপনা

মালয়েশিয়ায় ব্যবসায়ী হত্যায় ৫ বাংলাদেশি গ্রেপ্তার করেছে মালয়েশিয়ান পুলিশ

  • কৃষককন্ঠ ডেস্ক
  • আপডেট সময় ০৬:০৪:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
  • ৩১৯ বার পড়া হয়েছে

মো:নুরুল ইসলাম সুজন মালয়েশিয়া প্রতিনিধি  ঃ মালয়েশিয়ায় নিজ দোকানের কর্মচারীর হাতে খুন হওয়া রবিউল শেখের হত্যার তদন্তে সহায়তার জন্য দুই নারীসহ পাঁচ বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের ১৫ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত সাত দিনের রিমান্ডে নেয়া হয়েছে বলে জানিয়েছে শাহ আলম জেলা পুলিশ।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানান সেলাঙ্গর রাজ্যের শাহ আলম জেলা পুলিশ প্রধান এসিপি মোহাম্মদ ইকবাল।

বিবৃতিতে বলা হয়, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে সেলাঙ্গর রাজ্যের শাহ আলম জেলার সেকশন ৭ এর জালান ক্রিস্টাল এলাকার একটি মুদি দোকানের সামনে এক ব্যক্তিকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করার খবর পায় পুলিশ।

এরপর পুলিশ শাহ আলম হাসপাতাল থেকে একটি অ্যাম্বুলেন্স তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পাঠান। ঘটনাস্থলেই হাসপাতালের চিকিৎসক রবিউল শেখকে মৃত ঘোষণা করেন। নিহতের শরীরে মাংস কাটার ছুরি দিয়ে মাথা, শরীর ও হাতে একাধিক আঘাতের কারণে মারা গেছেন বলে নিশ্চিত করেন ওই চিকিৎসক।

খুনের শিকার রবিউল শেখ মাদারীপুর সদর উপজেলার ঘটকচর গ্রামের বাসিন্দা ছিলেন। তবে গ্রেফতারকৃত বাংলাদেশিদের নাম ও বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

এদিকে, একইদিন শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে ৩৩ থেকে ৫৩ বছর বয়সি পাঁচ বাংলাদেশিকে ওই এলাকার মুদি দোকানের সামনে থেকে গ্রেফতার করা হয়।

ঘটনাস্থলে বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী দাবি করেছেন যে তারা মুদি দোকানের ভিতরে রবিউল শেখ এবং তার এক কর্মচারীর মধ্যে বেতনসহ বিভিন্ন লেনদেনের বিষয়কে কেন্দ্র করে কথা কাটাকাটি থেকে হাতাহাতি এরপর এক পর্যায়ে ওই কর্মচারী একটি মাংস কাটার ছুরি দিয়ে রবিউল শেখকে উপর্যপুরি আঘাত করার এক পর্যায়ে রবিউল শেখ মাটিতে লুটিয়ে পড়ে যায়।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের পূর্বে থানায় কোনো অপরাধের রেকর্ড ছিল না এবং তারা মাদক পরীক্ষায়ও নেতিবাচক ছিলেন।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের ১৫ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত সাত দিনের রিমান্ডে নেয়া হয়েছে এবং তাদের সবাইকে দণ্ডবিধির ৩০২ ধারার অধীনে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Tag :
অথরের তথ্য

Abrar Khan

জনপ্রিয় সংবাদ

আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ী আটক।

মালয়েশিয়ায় ব্যবসায়ী হত্যায় ৫ বাংলাদেশি গ্রেপ্তার করেছে মালয়েশিয়ান পুলিশ

আপডেট সময় ০৬:০৪:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫