ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ী আটক। বায়োফ্লক প্রযুক্তিতে বাংলাদেশের মৎস্য খাতের নতুন সম্ভাবনা  নদী দখল ও দূষণে হুমকিতে দেশীয় মাছের প্রজাতি  আতা ফলের ফল ছিদ্রকারি পোকা: কারণ, লক্ষণ, প্রতিকার ও সমন্বিত ব্যবস্থাপনা আদার গাছ ছিদ্রকারি পোকা – জীবনচক্র, ক্ষয়ক্ষতি ও টেকসই সমাধান বাংলাদেশে আতা ফলের আগা মরা রোগ: কারণ, লক্ষণ, প্রতিকার ও সমন্বিত ব্যবস্থাপনা আনারসের হার্ট রট রোগ – কারণ, লক্ষণ ও টেকসই সমাধান আমলকির কান্ড ছিদ্রকারি পোকা – জীবনচক্র, ক্ষতি ও সমন্বিত সমাধান আমলকির গল মাছি – জীবনচক্র, ক্ষতি ও সমন্বিত ব্যবস্থাপনা আমলকির স্কেল পোকা – জীবনচক্র, ক্ষতি ও সমন্বিত ব্যবস্থাপনা

কলেজের ফটকে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয়’ ব্যানার টানালেন শিক্ষার্থীরা

  • কৃষককন্ঠ ডেস্ক
  • আপডেট সময় ০৯:২০:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫
  • ২৩৯ বার পড়া হয়েছে

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে শিক্ষার্থীরা এ ব্যানার টানিয়ে দেন। এ সময় তারা তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেব ঘোষণার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ধরে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার দাবি জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। মুক্তিযুদ্ধের সময়েও এই কলেজের ছাত্ররা দেখিয়েছিলেন সাহসিকতার দৃষ্টান্ত। তারা তৎকালীন ‘জিন্নাহ কলেজ’ নামটি ফেলে দিয়ে পরিবর্তন করেছিল ‘তিতুমীর কলেজ’ নামে। সেই ঐতিহাসিক সংগ্রামের ধারাবাহিকতায় আজও নাম পরিবর্তন করা হয়েছে।

এর আগে, গত বছরের ৩ ডিসেম্বর (মঙ্গলবার) সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা সম্ভব কি না, তা যাচাইয়ে ৫ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ে উপসচিব মো. শাহিনূর ইসলাম এতে স্বাক্ষর করে বিজ্ঞপ্তি জারি করেন। বিজ্ঞপ্তিতে সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের যৌক্তিকতা ও সম্ভাব্যতা যাচাইয়ের নিমিত্ত কমিটি উল্লেখ করেন।

কমিটির সদস্যরা হলেন— বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের একজন সদস্য (সভাপতি), ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) সদস্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর কর্তৃক মনোনীত একজন প্রো-ভাইস চ্যান্সেলর (সদস্য), যুগ্মসচিব (বিশ্ববিদ্যালয়-২ অধিশাখা), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ (সদস্য) ও কমিটিতে সদস্যসচিব হিসেবে রয়েছেন উপসচিব (সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয়), মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

বিজ্ঞপ্তিতে কমিটির কার্যপরিধি বলা হয়েছ, সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের যৌক্তিকতা ও সম্ভাব্যতা যাচাই ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজ পৃথকীকরণের মাধ্যমে একটি স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরির বিষয়ে প্রস্তাবিত উচ্চ পর্যায়ের কমিটির সঙ্গে এ কমিটি সমন্বয়পূর্বক কাজ করবে।

প্রসঙ্গত, ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রাজধানীর সাতটি সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। এরমধ্যে একটি কলেজ হচ্ছে সরকারি তিতুমীর কলেজ। অধিভুক্তির পর থেকে এখন পর্যন্ত এই কলেজের একাডেমিক সব কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিচালিত হয়ে আসছে। এর আগে সরকারি তিতুমীর কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল।

Tag :
অথরের তথ্য

Abrar Khan

জনপ্রিয় সংবাদ

আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ী আটক।

কলেজের ফটকে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয়’ ব্যানার টানালেন শিক্ষার্থীরা

আপডেট সময় ০৯:২০:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫