ঢাকা ০৬:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আগামীকাল উরুগুয়ের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা, কখন শুরু হবে লড়াই? ১০ লাখ টাকা ঋণসুবিধা পাবেন কৃষক থেকে রিকশাচালক, লাগবে না জামানত আগামী ৪৮ ঘণ্টা দেশের আবহাওয়া নিয়ে নতুন বার্তা দিল অধিদপ্তর নওগাঁয় অপ্রাপ্তবয়স্কদের হাতে মোটরসাইকেল, অভিভাবকদের বিরুদ্ধে মামলা ও জরিমানা সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা বলল ভারত রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধন ইবিতে নেত্রকোনা শিক্ষার্থীদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত, জানাল দিল্লি হাসিনাকে কাঁটাতার দিয়ে পুশ-ইন করুক দিল্লি: শফিকুল আলম ডলারের বিপরীতে এক সপ্তাহের সর্বনিম্নে ভারতীয় রুপি

জমি নিয়ে বিরোধে খুন কৃষক

  • কৃষককন্ঠ ডেস্ক
  • আপডেট সময় ০৮:৫৮:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪
  • ৩৬৪ বার পড়া হয়েছে

জমি নিয়ে বিরোধে খুন কৃষক

নিজস্ব সংবাদদাতা

জমি নিয়ে বিরোধে খুন কৃষক, শেরপুর সদরের যোগিনীমুরা নামাপাড়ায় গতকাল জমি নিয়ে বিরোধে খুন কৃষক  ছামেদুল হক কেনা (৬৫)। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। ছামেদুল হক কেনা শেরপুর সদর উপজেলার যোগিনীমুরা নামাপাড়ার মৃত সায়েদ আলী মন্ডলের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শেরপুর সদরের যোগিনীমুরা নামাপাড়ার ছামেদুল হক কেনার সঙ্গে প্রতিবেশী হারুন ও সিদ্দিক খলিফার জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গতকাল ওই বিরোধপূর্ণ জমিতে কলাগাছ লাগাতে যায় সিদ্দিক ও তার লোকজন। এ সময় বাধা দিতে গেলে প্রতিপক্ষের লোকজন ছামেদুল হক কেনার ওপর হামলা চালায়। পরে তাকে শেরপুর জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার ছেলে পারভেজসহ তিনজন আহত হয়।

কর্তব্যরত ডাক্তার আহসানুল মতিন সৈকত জানান, ছামেদুল হক কেনা হাসপাতালে আসার আগেই মৃত্যু হয়েছে। হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. খাইরুল ইসলাম জানান, দুপুরের পরে কেনার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ওসি এমদাদুল হক জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অভিযুক্তদের ধরার চেষ্টা চলছে। মামলার প্রস্তুতি অব্যাহত আছে।

View Our Facebook Page 

Tag :
অথরের তথ্য

Abrar Khan

জনপ্রিয় সংবাদ

আগামীকাল উরুগুয়ের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা, কখন শুরু হবে লড়াই?

জমি নিয়ে বিরোধে খুন কৃষক

আপডেট সময় ০৮:৫৮:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪