ঢাকা ০৬:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আগামীকাল উরুগুয়ের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা, কখন শুরু হবে লড়াই? ১০ লাখ টাকা ঋণসুবিধা পাবেন কৃষক থেকে রিকশাচালক, লাগবে না জামানত আগামী ৪৮ ঘণ্টা দেশের আবহাওয়া নিয়ে নতুন বার্তা দিল অধিদপ্তর নওগাঁয় অপ্রাপ্তবয়স্কদের হাতে মোটরসাইকেল, অভিভাবকদের বিরুদ্ধে মামলা ও জরিমানা সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা বলল ভারত রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধন ইবিতে নেত্রকোনা শিক্ষার্থীদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত, জানাল দিল্লি হাসিনাকে কাঁটাতার দিয়ে পুশ-ইন করুক দিল্লি: শফিকুল আলম ডলারের বিপরীতে এক সপ্তাহের সর্বনিম্নে ভারতীয় রুপি

সৌদির গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনে আবার হামলা, আগুন নিয়ন্ত্রণে

  • কৃষককন্ঠ ডেস্ক
  • আপডেট সময় ১১:৪৭:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

সৌদি আরবের গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনে আবারও হামলার ঘটনা ঘটেছে। দেশটির মদিনা অঞ্চলে সোমবার (৯ নভেম্বর) চালানো এ হামলায় সীমিত পরিসরে আগুন লাগলেও তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। এতে কেউ হতাহত হননি এবং পাইপলাইনের তেল পরিবহন কার্যক্রমও স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাতে দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য জানান। হামলার পর জরুরি সাড়া প্রদানকারী দল ও বিশেষজ্ঞ কারিগরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ এবং স্থাপনাটির নিরাপত্তা নিশ্চিত করে।

তবে হামলার ধরন বা এর পেছনে কারা জড়িত, সে বিষয়ে সৌদি কর্তৃপক্ষ বিস্তারিত কিছু জানায়নি। পাইপলাইনের কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটেনি বলেও নিশ্চিত করেছে দেশটির জ্বালানি মন্ত্রণালয়।

এর আগে গত সেপ্টেম্বরে সৌদি আরবের পূর্ব-পশ্চিম পাইপলাইনের রিয়াদ ও মদিনা অঞ্চলের কয়েকটি স্থাপনায় ড্রোন হামলা হয়েছিল। ওই ঘটনায় কয়েকজন আহত হন এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাইপলাইনটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়। সৌদি কর্তৃপক্ষ সে সময় জানিয়েছিল, ড্রোনগুলো ইরাক থেকে এসেছিল। তবে নতুন হামলার সঙ্গে আগের ঘটনার কোনো যোগসূত্র আছে কি না, তা এখনো স্পষ্ট নয়।

প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ পূর্ব-পশ্চিম পাইপলাইনটি সৌদি আরবের পূর্বাঞ্চলের তেল উৎপাদন এলাকা থেকে পশ্চিমাঞ্চলের লোহিত সাগর তীরবর্তী ইয়ানবু বন্দরের সঙ্গে যুক্ত। হরমুজ প্রণালি এড়িয়ে আন্তর্জাতিক বাজারে তেল পাঠানোর ক্ষেত্রে পাইপলাইনটি সৌদি আরবের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

হরমুজ প্রণালিতে চলমান সংঘাতের কারণে জাহাজ চলাচল ও তেল সরবরাহ ব্যাহত হওয়ায় সৌদি আরব এই পাইপলাইনের মাধ্যমে প্রতিদিন প্রায় ৪০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল ইয়ানবু বন্দরে পাঠাচ্ছে। এই পরিমাণ বিশ্বে দৈনিক তেল সরবরাহের প্রায় ৪ শতাংশের সমান।

পাইপলাইনটি ক্ষতিগ্রস্ত হলে সৌদি আরবের তেল রপ্তানি এবং আন্তর্জাতিক জ্বালানি বাজারে সরবরাহের ওপর প্রভাব পড়তে পারে। এ কারণে গুরুত্বপূর্ণ এই অবকাঠামোর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

সূত্র: সৌদি প্রেস এজেন্সি, রয়টার্স, আল-জাজিরা

Tag :
জনপ্রিয় সংবাদ

আগামীকাল উরুগুয়ের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা, কখন শুরু হবে লড়াই?

সৌদির গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনে আবার হামলা, আগুন নিয়ন্ত্রণে

আপডেট সময় ১১:৪৭:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬