রংপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

নিজস্ব সংবাদদাতা রংপুর জেলার বদরগঞ্জ উপজেলায়  রবি মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।

উক্ত কর্মসূচির আওতায় দশটি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ৩৪৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক সহায়তা পাবেন। এক্ষেত্রে গম বীজ ও সার সহায়তা পাবেন ২৪০ জন, সরিষা বীজ ও সার সহায়তা পাবেন ২৬২০ জন, ভূট্টা বীজ ও সার সহায়তা পাবেন ৫২০ জন,  সূর্যমুখী বীজ ও সার সহায়তা পাবেন ২০ জন, শীতকালীন পেঁয়াজ বীজ ও সার সহায়তা পাবেন ২০ জন ও অড়হড় বীজ ও সার সহায়তা পাবেন ৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক।

একজন কৃষক কেবলমাত্র একটি ফসলের বীজ ও সার সহায়তা পাবেন।

প্রতিজন কৃষক ০১ (এক) বিঘা জমির জন্য গম ফসলের ক্ষেত্রে ২০ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার, সরিষা ফসলের ক্ষেত্রে ০১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার, ভূট্টা ফসলের ক্ষেত্রে ০২ কেজি বীজ, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার, সূর্যমুখী ফসলের ক্ষেত্রে ০১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার, শীতকালীন পেঁয়াজ ফসলের ক্ষেত্রে ০১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার এবং অড়হড় ফসলের ক্ষেত্রে ০২ কেজি বীজ, ০৫ কেজি ডিএপি সার ও ০৫ কেজি এমওপি সার সহায়তা পাবেন।

বুধবার উক্ত বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন মোছাঃ মলিহা খানম, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত), বদরগঞ্জ, রংপুর। আরও উপস্থিত ছিলেন মোছাঃ সেলিনা আফরোজ, উপজেলা কৃষি অফিসার এবং ডা: স্বপন চন্দ্র সরকার, উপজেলা প্রাণিসম্পদ অফিসার, বদরগঞ্জ, রংপুর।

সরকারের গৃহীত উক্ত কর্মসূচির মাধ্যমে রবি মৌসূমে গম, সরিষা, ভূট্টা, সূর্যমুখী, শীতকালীন পেঁয়াজ ও অড়হড় ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির পাশাপাশি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা আর্থিকভাবে লাভবান হবেন বলে আশাবাদ প্রকাশ করা হয়।

facebook page

কৃষি প্রোডাক্ট

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *