ঢাকা ০৫:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আগামীকাল উরুগুয়ের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা, কখন শুরু হবে লড়াই? ১০ লাখ টাকা ঋণসুবিধা পাবেন কৃষক থেকে রিকশাচালক, লাগবে না জামানত আগামী ৪৮ ঘণ্টা দেশের আবহাওয়া নিয়ে নতুন বার্তা দিল অধিদপ্তর নওগাঁয় অপ্রাপ্তবয়স্কদের হাতে মোটরসাইকেল, অভিভাবকদের বিরুদ্ধে মামলা ও জরিমানা সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা বলল ভারত রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধন ইবিতে নেত্রকোনা শিক্ষার্থীদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত, জানাল দিল্লি হাসিনাকে কাঁটাতার দিয়ে পুশ-ইন করুক দিল্লি: শফিকুল আলম ডলারের বিপরীতে এক সপ্তাহের সর্বনিম্নে ভারতীয় রুপি

ফতুল্লায় মাদরাসায় আগুন, ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে; গুরুতর ৪

  • কৃষককন্ঠ ডেস্ক
  • আপডেট সময় ০২:১৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় একটি মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে ৬৩ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। একজনকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন সুলতান মাহমুদ শিকদার এ তথ্য জানান।

তিনি বলেন, শিক্ষার্থীদের কারও শরীরে পোড়ার কোনো চিহ্ন নেই। তবে তাঁদের শ্বাসনালিতে সমস্যা দেখা দিয়েছে। ধোঁয়ার কারণে এমনটি হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। অবশ্য সবার শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে, এমন নয়। কয়েকজনকে হাসপাতাল থেকে ছাড়ার বিষয়েও তাঁরা ভাবছেন।

এর আগে সোমবার দিবাগত রাত ১টা ৫৫ মিনিটে ফতুল্লার সাইনবোর্ড এলাকার শান্তিধারায় জামিয়া আশরাফিয়া মাদরাসার দ্বিতীয় তলায় অবস্থিত লাইব্রেরিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। রাত ৩টা ৪৩ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, আগুন লাগার সময় মাদরাসার কিতাব বিভাগের শিক্ষার্থীরা ঘুমিয়ে ছিলেন। দ্বিতীয় তলার লাইব্রেরিতে আগুন লাগার পর ধোঁয়া পুরো ভবনে ছড়িয়ে পড়ে। এতে ঘুমন্ত শিক্ষার্থীদের অনেকে শ্বাসকষ্টে আক্রান্ত হন। পরে মাদরাসার শিক্ষক ও অন্যদের সহযোগিতায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ফায়ার ফাইটার আহসান হাবীব বলেন, রাত ১টা ৫৫ মিনিটে মাদরাসায় আগুন লাগার খবর পেয়ে চারটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে রাত ৩টা ৪৩ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।

কাচপুর ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার পার্থ হালদার বলেন, মাদরাসার দ্বিতীয় তলার লাইব্রেরিতে আগুন লাগার পর প্রচুর ধোঁয়া ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নেভানোর কাজ করে।

আগুনের সূত্রপাত সম্পর্কে তিনি বলেন, তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে। প্রাথমিকভাবে মশার কয়েল অথবা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও বৈদ্যুতিক শর্টসার্কিটকে সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আগুন লাগার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাচ্ছে না।

Tag :
জনপ্রিয় সংবাদ

আগামীকাল উরুগুয়ের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা, কখন শুরু হবে লড়াই?

ফতুল্লায় মাদরাসায় আগুন, ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে; গুরুতর ৪

আপডেট সময় ০২:১৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬