ঢাকা ০৬:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে শাস্তি পেল ভারত আইসিসির শাস্তির মুখে বাংলাদেশের পেসার এবাদত বিশ্বভ্রমণে গিয়ে ইসলাম গ্রহণ করলেন চীনা দম্পতি যানজট কমাতে আগামী দুই মাসের মধ্যে ৫০টি এআই ট্রাফিক সিগন্যাল চালুর উদ্যোগ তিনটি ২০০ মেগাপিক্সেল ক্যামেরা, ৮০০০ এমএএইচ ব্যাটারি, নতুন এই ফোনের দাম কত? ‘এখনো ভালোবাসি’, নেতানিয়াহুকে বাইডেনের শেষ ফোন ভোটার আইডি কার্ডের এলাকা পরিবর্তন করার নিয়ম, ফরম ও প্রয়োজনীয় কাগজপত্র বেরোবিতে ‘গ্রান্ট প্রপোজাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ ফান্ডিং’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত GTA 6 খেলার আগে PS5 ও Xbox-এ যেসব আপডেট জরুরি ABS ব্রেকিং সিস্টেম কী, কেন মোটরসাইকেলে এটি গুরুত্বপূর্ণ?

কৃষকের জন্য ১৫০০ টাকায় ধান কেনার দাবি উঠেছে ঠাকুরগাঁওয়ে

  • কৃষককন্ঠ ডেস্ক
  • আপডেট সময় ০৪:১৯:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪
  • ৩৪৫ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও শহরে কৃষকদের পক্ষে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, যেখানে আমন ধানের দাম মণপ্রতি ১৫০০ টাকা নির্ধারণ এবং ইউনিয়ন পর্যায়ে সরকারি ক্রয়কেন্দ্র খুলে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনার দাবি জানানো হয়েছে। গতকাল সোমবার শহরের চৌরাস্তায় বাংলাদেশ কৃষক সমিতির উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

সমাবেশের আগে শহরের সাধারণ পাঠাগারের সামনে কৃষক ও কৃষক সমিতির নেতারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন। এরপর একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে অবস্থান নেয়। সেখানে তারা জেলা প্রশাসকের কাছে কৃষকদের ১২ দফা দাবি সংবলিত স্মারকলিপি পেশ করেন।

পথসভায় বক্তারা বলেন, কৃষির গুরুত্ব অস্বীকার করার উপায় নেই, কারণ দেশের অর্থনীতি কৃষির ওপর নির্ভরশীল। সম্প্রতি, উৎপাদন খরচ বাড়লেও কৃষকরা যথাযথ দাম পাচ্ছেন না। ধানের দাম যদি ১৫০০ টাকা না হয়, তবে কৃষকরা সঠিক দাম পাবে না এবং তাদের জীবনযাত্রা আরো কঠিন হয়ে পড়বে। বক্তারা আরও দাবি করেন, প্রতি ইউনিয়নে ক্রয়কেন্দ্র খুলে কৃষকদের সরাসরি ধান কেনার ব্যবস্থা করা উচিত এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

facebook page

কৃষি প্রোডাক্ট

অথরের তথ্য

Abrar Khan

জনপ্রিয় সংবাদ

নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে শাস্তি পেল ভারত

কৃষকের জন্য ১৫০০ টাকায় ধান কেনার দাবি উঠেছে ঠাকুরগাঁওয়ে

আপডেট সময় ০৪:১৯:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪