সঠিকমাত্রায় লাভ করতে হলে এবং দেশের খাদ্য ব্যবস্থাপনার ভারসাম্য রক্ষা করতে চাইলে কৃষকদের জন্য ফসলের রোগ চিহ্নিতকরণ : প্রাথমিক লক্ষণ ও সমাধান বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা এর মাধ্যমেই সার্বিক সফলতা অর্জিত হবে। কৃষকদের জন্য ফসলের রোগ চিহ্নিতকরণ : প্রাথমিক লক্ষণ ও সমাধান বিষয়টি নিয়ে বর্তমানে বিজ্ঞানীরা সবচেয়ে বেশি কাজ করছেন। কেননা এই রোগগুলোর কারণেই সর্বদা ফসল নষ্ট হয় এবং কৃষক পর্যায়ে দুর্দশা দেখা যায়।
ফসলের রোগ চিহ্নিতকরণের গুরুত্ব
ফসলের রোগ সম্পর্কিত বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে জানা প্রয়োজন ফসলের রোগ নিয়ে কেনো এত দুশ্চিন্তা। এই দুশ্চিন্তার প্রধান কারণ হলো আমাদের দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে পারে না এই রোগ- ব্যাধির কারণে।কেননা, প্রতি বছর দেশের ১৫-২০% ফসল নষ্ট হয় শুধু রোগের কারণে। এছাড়াও অন্যান্য দুর্যোগ তো রয়েছেই৷ ফলে আমাদের দেশে কৃষিব্যবস্থা উন্নত হলেও তেমন কোনো উপকার মিলছে না।
প্রতি বছরই বেশ ভালো পরিমাণ খাদ্য আমদানি করতে হচ্ছে আমাদের। আর একারণেই ফসলের রোগ চিহ্নিতকরণ করার মাধ্যমে এসব রোগ-ব্যাধি নির্মূল করা আবশ্যক।
ফসলের রোগের সাধারণ প্রাথমিক লক্ষণ
উপর্যুক্ত বিষয় অনুসারে, আমরা জানি যে ফসলের রোগ নির্ণয় কেনো প্রয়োজন। তাহলে এবার জেনে নেই, সচরাচর দেখা যায় এমন কিছু রোগের প্রাথমিক লক্ষণ-
- পাতার রঙ পরিবর্তন: হলুদ, লালচে হওয়া। এর মধ্যে ফসলের পাতা হলুদ হওয়া বেশি লক্ষ করা যায়।
- পাতা ঝরে যাওয়া এবং শুকিয়ে যাওয়া
- শিকড়ের বৃদ্ধি বাধাগ্রস্ত হওয়া
- ফসলের গড় বৃদ্ধি ব্যাহত হওয়া
- ফসলের ফুল ও ফল ঝরে যাওয়া
- পর্যাপ্ত পরিমাণে ফুল না আসা
- ফুল আসলেও সেখান থেকে ফল উৎপাদন না হওয়া। (যেমন ধানের শীষ আসলেও চিটা ধান পাওয়া যায়।)
- গাছ শুকিয়ে যাওয়া বা একেবারে মরে যাওয়া।
ভিন্ন ভিন্ন ফসলের রোগের প্রাথমিক লক্ষণ

ফসলের রোগের কিছু প্রাথমিক লক্ষণ সম্পর্কে তো আমরা জেনে গেছি। তবে এগুলো কেনো হয় তা না জানলে ফসলের রোগ নির্ণয় করে তার সঠিক সমাধান বের করা সম্ভব হবে না। তাহলে এবার এই কারণগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেয়া যাক।
ফসলের ছত্রাকজনিত রোগ
ছত্রাকজনিত আক্রমণে ফসলের রোগের প্রাথমিক লক্ষণ থাকে পাতার অনিয়তাকার বাদামী দাগ পড়া। এসব দাগ ক্রমাগত বাড়তে থাকে এবং এক পর্যায়ে পাতায় ছিদ্র তৈরী করে।
ভাইরাসের কারণে সৃষ্ট রোগ
ভাইরাসজনিত রোগে গাছ আকারে ছোট হয়, অর্থাৎ বাড়তে পারে না ঠিকমত। এছাড়াও গাছ নেতিয়ে পড়ে এবং বেশিরভাগ ক্ষেত্রেই মারা যায়।
ফসলের ব্যাকটেরিয়াল সমস্যা
ব্যাকটেরিয়াল সমস্যা হলে গাছের পাতার পাশাপাশি কান্ডেও স্পট বা দাগ দেখা যায় বাদামী রঙের। এগুলো এক পর্যায়ে কালো হয়ে গাছ নষ্ট করে দেয়।
কীটপতঙ্গের আক্রমণ
পতঙ্গ যেমন জাব পোকার আক্রমণ দেখলে বোঝা যায়। এসব পোকার কারণে ভাইরাল রোগ ছড়িয়ে পড়ে। পাতার উপরের দিকে কালো স্তর দেখা যায় এবং পাতা নিচের দিকে কুঁকড়ে যায়।
ফসলের রোগ নির্ণয়ের জন্য উন্নত প্রযুক্তি
এতক্ষণ তো আমরা ফসলের রোগ নির্ণয় করার জন্য এর লক্ষণ সম্পর্কে জানলাম। তবে বর্তমানে কৃষিবিদ এবং বিজ্ঞানীগণ ফসলের রোগের প্রাথমিক লক্ষণ নির্ণয়ের জন্য বাংলাদেশে উন্নত প্রযুক্তি আনার চেষ্টা করছেন।তাই ফসলের বায়োসিকিউরিটি নিশ্চিত করার জন্য আমরা এখন ফসলের রোগ নির্ণয়ের ডিজিটাল কৌশল সম্পর্কে জানব।
- শারীরিক পর্যবেক্ষণ ও লক্ষণ বিশ্লেষণ
অর্থাৎ ফসলের সামগ্রিক অবস্থা সঠিকভাবে পর্যবেক্ষণ
- মাটির স্বাস্থ্য পরীক্ষা এবং তার প্রভাব
বর্তমানে বিভিন্ন “সয়েল টেস্টিং কিট” পাওয়া যায় বাজারে যার দ্বারা মাটি পরীক্ষা করে বলা যায় যে এই মাটিতে কোনো জীবাণু আছে কিনা
- আধুনিক প্রযুক্তি ও টুলসের ব্যবহার
ড্রোন জাতীয় প্রযুক্তি ব্যবহার করে আপনি একটি নির্দিষ্ট জায়গায় বসে সকল ফসলের অবস্থা সঠিকভসবে পরিমাপ করতে পারবেন।
- জিপিএস নামক সেন্সর মেশিন ব্যববারের মাধ্যমে ঐ জায়গার মাটির গুণাগুণ সম্পর্কে পূর্ণ ধারণা পাওয়া সম্ভব যাতে বোঝা যায় ঐ মাটিতে জীবাণু কতটা উপযুক্ত পরিবেশ পাবে। মাটির স্বাস্থ্য ও রোগ বিষয়টি পরস্পর সম্পর্কযুক্ত। তাই এসব কৃষি পর্যবেক্ষণ টুলস ব্যবহার করার মাধ্যমে কৃষকদের জন্য রোগ নির্ণয়ের পদ্ধতি আরও সহজ হয়ে যাবে।
ফসলের রোগ প্রতিরোধে কৃষকদের করণীয়
ফসলের রোগ নির্ণয় সম্পর্কে তো আমরা জানলাম, কিন্তু সঠিক প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ না করলে এই জ্ঞান কোনো কাজেই আসবে না। একারণেই কৃষক ভাইদের এ সমস্যা সমাধানে রোগের প্রতিরোধ কৌশল সম্পর্কে আমরা জেনে নিব।
- ফসলের প্রাকৃতিক রোগ প্রতিরোধ ক্ষমতা পর্যন্ত রোগের মাত্রা থাকলে শুধু স্বাভাবিক পরিচর্যা করতে হবে। এর থেকে বেশি কিছু না করলেও চলবে।
- তবে রোগের মাত্রা বেশি হলে ফসলের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
- প্রথমে জৈবিক বালাই প্রতিরোধ ব্যবস্থা (যেমন নিম বীজের রস) ব্যবহার করতে হবে।
- পরবর্তীতে ছত্রাকনাশক জাতীয় রাসায়নিক জিনিস ব্যবহার করতে হবে।
- রোগাক্রান্ত গাছ অবশ্যই সাথে সাথে তুলে ফেলতে হবে যেনো রোগ বেশি ছড়াতে না পারে।
- পোকামাকড় নিয়ন্ত্রণ করতে হবে যেনো এদের মাধ্যমে রোগ ছড়াতে না পারে।
অতএব, আমরা বুঝতেই পারছি ফসলের রোগ-বালাই নিয়ন্ত্রণ প্রক্রিয়াটি কতটা গুরুত্বপূর্ণ। এর জন্য অবশ্যই সঠিক ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে। এতেই আমাদের কৃষি উন্নয়ন সাধিত হবে।
